সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

কাঠগড়া থেকে পালানো আসামি গ্রেফতার হয়নি ॥ কনস্টেবল সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিমকে মঙ্গলবার বিকাল পর্যন্ত গ্রেফতার করা যায়নি।

গত সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান দেড় বছরের সাজা ঘোষণা করলে আসামি পুলিশকে ফাঁকি দিয়ে ৬ষ্ঠতলায় আদালতের কাঠগড়া থেকে লাফিয়ে পালিয়ে যান। কর্তব্যে অবহেলার অভিযোগে মকবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদালতের জিআরও এএসআই মোস্তাফিজার রহমান সদর থানায় মামলা করেছেন। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, পলাতক আসামি হালিমকে গ্রেফতারে অভিযান চলছে।

আদালত সূত্র জানায়, বগুড়ার শেরপুরে নিজাম উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে গত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কম্পিউটার চুরি হয়। এ ব্যাপারে অধ্যক্ষ খন্দকার নাজমুল হক ২৫ ফেব্রুয়ারি শেরপুর থানায় স্থানীয় গাড়িদহ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবদুল হালিম, আকরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আরিফ চৌধুরী ও বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার মাহফুজার রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন ছিল।

সোমবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান তার রায়ে আবদুল হালিম ও আরিফ চৌধুরীকে দেড় বছর করে ও সোহরাব হোসেনকে এক বছর কারাদন্ডাদেশ দেন। রায় ঘোষণার পরপরই আদালতের কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিম লাফ দিয়ে পালিয়ে যান। কর্তব্যরত পুলিশ তাকে আটক করতে ব্যর্থ হয়। হালিম জামিনে ছিলেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিম কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। কর্তব্যে অবহেলায় পুলিশ সুপার হাজতের দায়িত্বে থাকা কনস্টেবল মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com