শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সরস্বতী পুজা উপলক্ষে রাঙ্গামাটিতে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রতি বছরের মতো এবছরও রাঙ্গামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের উদ্দ্যেগে সরস্বতী পুজা উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ, বৈসাবি পুরস্কার বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের গর্জনতলী এলাকার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  সন্ধ্যায় বলাকা ক্লাবের সভাপতি ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি অখন্ড মন্ডলী মন্দিরের সহ-সভাপতি প্রাণেশ্বর ত্রিপুরা, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার প্রহেলিকা ত্রিপুরা, বলাকা ক্লাবের সাবেক সভাপতি রুপেন ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন ত্রিপুরা বক্তব্য দেন।

আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, পড়াশুনা করে তোমাদের শিক্ষিত ভালো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে হবে।

সভাপতির বক্তব্যে  ঝিনুক ত্রিপুরা বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূল স্রোতধারায়  যুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তাই নৃ-গোষ্ঠীর শিশুরা যাতে নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষ্যে তাদের নিজস্ব ভাষায় পাঠ্যবই বিতরণ করছে। যাতে করে সমতলের শিশুদের ন্যায় পাহাড়ের শিশুরাও শিক্ষায় এগিয়ে চলে।

তিনি বলেন, ‘অসহায় মানুষগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। আমরা এগিয়ে এলে অন্যরাও আসবে।

পরে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com