বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কক্সবাজার থেকে ছিনতাইকৃত লবণ বোঝাই ট্রাক বগুড়ায় উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: কক্সবাজার থেকে ছিনতাই হওয়ায় ২০৭ বস্তা লবণ বোঝাই ট্রাক চারদিন পর বৃহস্পতিবার রাতে বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ি সেতু এলাকা থেকে উদ্ধার হয়েছে। এ সময় ধুনট থানা পুলিশ আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের সদস্য ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে শুক্রবার রাতে ধুনট থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত  দু’জন হলো বগুড়ার শেরপুর উপজেলার দড়িমকন্দ গ্রামের হাবিবর রহমানের ছেলে ট্রাক চালক রঞ্জু মিয়া (৪৫) ও শাহজাহানপুর উপজেলার নয়মাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হেলপার আব্দুল বারিক (২৬)।

মামলা সুত্রে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাগাইচটি গ্রামের মজিবর রহমানের ছেলে বুলবুল মিয়া পাইকারি লবণ ব্যবসায়ী। তিনি গত ২৬ জানুয়ারি কক্সবাজারের নাপিতখালী ইসলামপুর শিল্প এলাকার আল সৌদিয়া সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ থেকে এক লাখ ১০ হাজার টাকায় ২০৭ বস্তা লবণ কেনেন। তিনি একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ট-২২-১৯৬০) লবণ বোঝাই করে রাত ৯টার দিকে বাড়ির দিকে রওনা হন। ট্রাক চট্টগ্রামের ভাটিয়ারী দরগাহাট এলাকায় পৌঁছলে চালক রঞ্জু ও হেলপার বারিক কৌশলে লবণের মালিক বুলবুল মিয়াকে ট্রাক থেকে নামিয়ে দেন ও ট্রাক নিয়ে পালিয়ে যান। এরপর তারা ট্রাকের নম্বর প্লেট  পরিবর্তন করে। ট্রাক চালক ও হেলপারের ছদ্মবেশে থাকা ছিনতাইকারীরা তাদের সহযোগি বগুড়ার ধুনটের নিমগাছি গ্রামের মামুন মিয়া তপনের বাড়ির দিকে রওনা হন। ৩০ জানুয়ারি রাতে ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামে বাঙালি সেতুর কাছে ট্রাক থামিয়ে তপনের জন্য অপেক্ষা করছিলো । তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা ধুনট থানায় খবর দেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লবণ বোঝাই ট্রাকসহ চালক রঞ্জু ও হেলপার বারিককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে লবণ ছিনতাইয়ের কথা স্বীকার করেন।

৩১ জানুয়ারি শুক্রবার রাতে লবণের মালিক ব্যবসায়ী বুলবুল ইসলাম ধুনট থানায় ট্রাকের চালক ও হেলপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান,  রঞ্জু ও  বারিক আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের সদস্য। অন্য তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com