বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে র‍্যাবের অভিযানে গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : র‍্যাপিড অ্যাকশন  ব্যাটেলিয়ান  রাঙ্গামাটি শহরে অভিযান চালিয়ে দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার  ভোর রাতে শহরের ভেদভেদী পশ্চিম মুসরিম পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা  হলো- মোহাম্মদ হোসেন (৫৪) ও মমতাজ আহমেদ (৬০)। এসময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ১০৯টি  সীসাবল উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর  এএসপি (চান্দগাঁও কমান্ডার) কাজী মোঃ তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অত্যন্ত গোপনে  গতকাল শুক্রবার  মধ্যরাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে হোসেন ও মমতাজ নামের দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু পিস্তল ও শটগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা এর আগেও পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীদের কাছে একাধিকবার অস্ত্র  বিক্রি করেছে। বর্তমানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি বলেন, আমি এ ব্যাপারে আমরা শুনেছি তবে অবগত নই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com