বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

সাপাহারে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  নওগাঁ : নওগাঁর সাপাহারে দুই সন্তানের জননী (৩৫) এক গৃহবধুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল লতিফ (৪০) নামের এক ব্যক্তিকে থানা পুলিশ আটক করেছে । এ ব্যাপারে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দাখিল করেছে।
থানার দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য  করমুডাঙ্গা গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ গত ৩০ জানুয়ারি সকাল ৮টার দিকে তার অসুস্থ বাবাকে দেখার জন্য দক্ষিন করমুডাঙ্গা চৌমুহনী গ্রামে বাবার বাড়িতে যাই । ওই দিন বেলা সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে ফিরে আসার পথে দূর সম্পর্কের দেবর আবদুল লতিফ তার মোবাইল ফোনে কল দিয়ে তার অবস্থান জানতে চায়। একপর্যায়ে তার সাথে জরুরি কথা আছে বলে লতিফ ওই গৃহবধুকে রাস্তা থেকে সুকৌশলে মাদ্রাসা  পাড়া গ্রামের একটি বাড়ির শয়ন ঘরে নিয়ে গিয়ে নানান কথার ফাঁকে ওই গৃহবধুকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই লম্পট লতিফের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ওই গৃহবধূ ডাক-চিৎকার শুরু করলে  বাড়িওয়ালা সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে লতিফ  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে শুক্রবার দুপুরে উপজেলা সদর থেকে অভিযুক্ত লতিফকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগের তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা মিললে অভিযুক্ত লতিফের বিরুদ্ধে স্থানীয় থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করা হয়। আটককৃত আবদুল লতিফ উপজেলার বলদিয়াঘাট করমুডাঙ্গার মৃত আরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, আটক আবদুল লতিফের বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও বিয়ে  না করে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনা ঘটিয়েছে বলে এলাকাসী সূত্রে জানা গেছে।
এ ব্যাপরে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, আটককৃত লতিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com