বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ার নশিপুর বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপির একতরফা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে রোববার বিকালে কদমতলী তিনমাথা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেতাকর্মীরা এ কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজার রহমান ফারুক, বিএনপির নেতা অ্যাডভোকেট ছান্নাউল্লাহ, জহুরুল ইসলাম সজল, শাহীন সরকার, হায়দার আলী, জিয়াউর রহমান টুটুল, ফজলুল হক ফটো, বাচ্চু মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল বারী, নায়েব আলী, চাঁন মিয়া, আকমল হোসেন, ইয়াছিন আলী, মিন্টু, সিরাজ, বাবু, মান্নান, ওবায়দুল, ছালেক, যুবদল নেতা আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পটল, সাইফুল ইসলাম, গেদা, মমিন, আপেল, রেজা, দুলাল, ছাত্রদল নেতা মোহন, মাসুদ, বিদ্যুৎ, সেলিম, শ্রমিকদল নেতা জুয়েল, রাজু, ছালাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এক তরফাভাবে নশিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অনেক ত্যাগী নেতাদের বঞ্চিত করে অযোগ্যদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। তারা এ কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে অবিলম্বে বাতিল দাবি করেছেন। অন্যথায় তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলবে। পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com