বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬৯ দেখা হয়েছে
ফটো সংগৃহীত

বাংলা হেডলাইনস  নওগাঁ: নওগাঁয় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গতকাল রোববার   বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। এরআগে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ সিও অফিসের পাশে চকবাড়িয়া সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় মোবাইলে লুডু খেলাকেন্দ্র করে নিহত মাহমুদ হাসানের সাথে তার সহপাঠীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নিহত মাহমুদ হাসান চকবাড়িয়া মহল্লার ওসমান আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় গানের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মাহমুদ হাসান তার  মোবাইল ফোনে  সহপাঠিদের সাথে লুডু খেলছিল। এসময় একই মহল্লার সোহেল ও আলীসহ কয়েকজন তাকে লুডু খেলতে নিষেধ  করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রোববার সকাল ১০টার দিকে মাহমুদ হাসান সিও অফিস থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাজারের পাশে চকবাড়িয়া সড়কে মাহমুদ হাসানকে পিছন থেকে ছুরিকাঘাত করে সোহেল। এসময় মাহমুদ হাসান ছুরিটি কেড়ে নিয়ে সোহেলকে আঘাতের চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাহমুদ হাসানের অবস্থা গুরুত্বর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মাহমুদ হাসান মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার্দী হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুডু খেলাকে কেন্দ্র করে মাহমুদ হাসানকে ছুরি দিয়ে আঘাত করেন সোহেল। পরে অবস্থা গুরুতর হলে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com