শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

মানিকগঞ্জে সোনালী ব্যাংকের এটিএম

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ খোলা হয়েছে।

বুধবার সকালে  নতুন এই বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এসময় সোনালী ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ রিজিওন্যাল অফিসের অতিরিক্ত জেনারেল ম্যানেজার (এজিএম) এ,এস, এম আবদুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিএম অফিস ঢাকা-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাকসুদা আক্তার রোজি। মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আফজাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ রিজিওন্যাল অফিসের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) নিতাই চন্দ্র পাল, সজল কুমার মন্ডল, মোঃ আবু সাঈদ সহ রিজিওন্যাল অফিস ও মানিকগঞ্জ শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে এটিএম বুথ স্থাপনের অর্ন্তগত হিসেবে এই নতুন এটিএম বুথটি চালু হলো। এর মাধ্যমে ২৪ ঘন্টায় সকল গ্রাহকরা নগদ টাকা উত্তোলন করতে পারবেন।

মানিকগঞ্জে এটি সোনালী ব্যাংকের দ্বিতীয় এটিএম বুথ। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ন স্থানসহ শাখা কার্যালয়েরও এটিএম বুথ স্থাপন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com