শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

১৪২পিস ইয়াবাসহ পু‌লিশ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৪ দেখা হয়েছে
ফাইল ফটো

 

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ইয়াবা কারবা‌রের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে মোঃ আকাশ রহমান(৩৫) না‌মের একজন পু‌লিশ সদস্য গ্রেফতার হ‌য়ে‌ছেন। নগরীর এক‌টি  আবাসিক হো‌টে‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে  বুধবার  তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এসময় তার কাছ থে‌কে ১৪২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরু‌দ্ধে খুলনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন ‌আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অ‌ধিদপ্তর খুলনা ‘ক’ সা‌র্কে‌লের প‌রিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, আজ বুধবার দুপু‌রে নগরীর সা‌র্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন  আবাসিক হো‌টে‌লে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এসময় হো‌টে‌লের ৪র্থ তলার ৪৬নং কক্ষ থে‌কে পু‌লিশ সদস্য মোঃ আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। সে বা‌গেরহাট জেলার ফ‌কিরহাট থানার বা‌হির‌দিয়া পু‌লিশ ক্যা‌ম্পে কর্মরত আছেন। তার পু‌লিশ কন‌স্টেবল নং ৪১৫ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি। 

খুলনা সদর থানার অ‌ফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল জানান, এঘটনায় মামলা হ‌য়ে‌ছে। আসামিকে  আদালতে সোপর্দ করা হবে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com