বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তড়ানিপুর গ্রামে অভিযান চালিয়ে নুরুজ্জামান ফকির (৭৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে পাবনার নাঙ্গলমরা গ্রামের মৃত কছিমদ্দীন ফকিরের ছেলে।
র্যাব -১২ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নুরুজ্জামান ফকিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ মোবাইল সেট, ১টি সিম কার্র্ড ও ১ লাখ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।