বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা।
জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে অনুষ্ঠিত চারটি ক্যাটাগরির ফাইনাল খেলায় নারী একক ও নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ । আর পুরুষ এককে মেসি স্পোর্টস এবং পুরুষ দ্বৈতে দাশোরা পল্লী মঙ্গল সমিতি চ্যাম্পিয়ন হয়। এছাড়া নারী-পুরুষের মিশ্র খেলায়ও চ্যাম্পিয়ন হয় বন্ধু একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে ট্রফি পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রায় এক মাস আগে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে মোট ৩০টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, মো: রমজান আলী, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিতি ছিলেন।