বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় আওয়ামী লীগের প্রতিনিধি সভা।। সাংগঠনিক, রাজনৈতিক দিকনির্দেশনা

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: আগামী ১৫ মার্চের মধ্যে বগুড়ার চার উপজেলায় সম্মেলনের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। ত্যাগী, তৃণমূলের কাছে আস্থাশীল এমন ব্যক্তিকে নেতৃত্বে আনাসহ সংগঠন শক্তিশালী করার আহবান জানান তিনি।

শনিবার দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

সভায় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল আরো বলেন, মাদকের সাথে সম্পৃক্তরা দলে থাকতে পারবে না। উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীরা দলে থাকলেও পদ-পদবী পাবেনা। দলীয় শৃঙ্খলা অক্ষুন্ন রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠন শক্তিশালী করতে হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। দেশের বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাংগঠনিক শক্তি দিয়ে তা প্রতিহত করতে হবে। দলে যতই প্রতিযেগিতা থাকুক ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে গণতন্ত্রকে হতা করেছে। তথাকথিত অবরোধের নামে সন্ত্রাস করে ক্ষমতায যাবার স্বপ্ন দেখেছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গনতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। উন্নয়ন সমৃদ্ধির পথে দেশের এগিয়ে চলা অব্যহত রাথতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহবান জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সভায় উপজেলার নেতৃবৃন্দ সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের পক্ষে কাজ করায় কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে বক্তব্য দেয়া থেকে বিরত রাখা হয়।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর শাহী সুমনকে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক অব্যহতি দেয়ার কোন এখতিয়ার নেই বলে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সভায় অবগত করেন।

সভায় প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিন, প্রয়াত সাংসদ আব্দুল মান্নান, ইসমত আরা সাদেকসহ নেতাকর্মীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন সফিক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জিয়াউল করিম শ্যাম্পু, আজিজুল হক, মিজানুর রহমান খান সেলিম, টি আই এম নুরুন্নবী তারিক, রফিকুল ইসলাম, আহসান হাবিব আম্বিয়া, আব্দুস সালাম ভোলন প্রমুখ।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয়  নেতা আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ছাড়াও জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৫ মার্চের মধ্যে শাজাহানপুর, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com