বাংলা হেডলাইনস মানিকগঞ্জ মানিকগঞ্জ পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু একাদশ।
রবিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুলফা গোষ্ঠীকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বন্ধু একাদশ।

খেলায় টসে জিতে কুলফা গোষ্ঠী প্রথমে ব্যাটিং শুরু করে। তারা নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৩৫.২ ওভারে ১১৩ রান সংগ্রহ করে অল আউট হয়। জবাবে বন্ধু একাদশ ৮ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ১১৫ রান করে।
খেলায় বিজয়ী দলের সোহান ৪টি উইকেট লাভ করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। এছাড়া সর্বোচ্চ ১০১ রান করে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় সৈকত আলী।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এসময় পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ক্রিকেট উপ কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর রতন মজুমদার, আবদুর রাজ্জাক রাজাসহ নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
গত ২৪ জানুয়ারি পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়। এতে জেলার মোট ৬টি দল অংশ নেয়।