সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রেলও‌য়ের নিজস্ব কং‌ক্রিট স্লিপার কারখানা পুনরায় চালু করা হবে: রেলমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪৮ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, পুনরায় রেলও‌য়ের নিজস্ব কং‌ক্রিট স্লিপার কারখানা চালু করা হ‌বে এবং ‌রেলও‌য়ের ঐ‌তিহ্য ফি‌রি‌য়ে আনা হবে।

তিনি বলেন সারাদেশের অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার করা হবে।

রেলপথ মন্ত্রী রবিবার রেলও‌য়ের পাথর সরবরা‌হের পুরানো ও একমাত্র রোপওয়ে, সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও পরে সুনামগ‌ঞ্জের ছাতক বাজার কংক্রিট স্লিপার কারখানা প‌রিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলওয়েতে অ‌নেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

 এ সময় রেলও‌য়ে-এর মহাপ‌রিচালক মোঃ শামসুজ্জামান, পূর্বের মহাব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিনসহ রেলও‌য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন, তথ্য  অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com