বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে মোটরবাইক চুরির সিন্ডিকেটের তিন সদস্যকে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ ।
আজ বুধবার সকালে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদৎ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রথমে চাপাইনবাগঞ্জ শিবগঞ্জের রশিয়া বেরিঘাটি এলাকার আফসার আলীর ছেলে সুমনকে (২৮) গ্রেফতার করা হয়। এর পরে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিবগঞ্জের কালিগঞ্জ সুজাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে আল মামুনের (২৭) নাম বলে। এর পরে আল মামুনকে গ্রেফতার করা হয়। আল মামুন জানায়, সে ৪০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনেছে। মামুনের কথায় সিন্ডিকেটের অপর সদস্য রিমনকে (১৫) গ্রেফতার করা হয়। রিমন লথনপুর হিন্দুপাড়া এলাকার মুকলের ছেলে।
ওসি শাহাদৎ হোসেন আরো বলেন, রাজশাহী নগরীর আশেপাশে যে মোটরসাইকগুলো চুরি হয় বেশির ভাগ এই চক্রই করে। এছাড়া সুমনের বিরুদ্ধে আরো মোটরসাইকলে চুরির অভিযোগ রয়েছে।