সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

পাচারকালে দেড় টন মাছ জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে অবৈধভাবে পাচারকালে দেড় টন মাছ উদ্ধার করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। বৃহস্পতিবার  ভোর রাতে কয়লারমুখ ফাঁরি এলাকা থেকে এ মাছ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি কয়লারমুখ সীমান্তপাড় ফাঁরি এলাকায় অভিযানে নামে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের  রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক লে. কমান্ডার এম. তৌহিদুল ইসলাম। এসময় কিছু অসাধু ব্যবসায়ী রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের প্রায় দেড় টন মাছ অবৈধভাবে পাচারের জন্য একটি ছোট ট্ট্রাক (পিকআপ) করে নিয়ে যাচ্ছিল।  রাঙ্গামাটি বিএফডিসি কর্মকর্তারা গাড়িটি আটক করে এবং দেড় টন মাছ জব্দ করেন।  ট্রাক মালিক ও চালককে আটক করে জেলা মৎস্য উন্নয়ন অধিদপ্তরের নিয়ে আসা হয়।

এব্যাপারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক লে. কমান্ডার এম. তৌহিদুল ইসলাম বলেন, মাত্র ৬০০ কেজি মাছের শুল্ক দিয়ে অবৈধ পথে দেড় টন মাছ পাচার করতে চেষ্টা করছিল একটি চক্র। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক আমরা মাছগুলো উদ্ধার করতে পেরেছি। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। দীঘিনাল, মারিশ্যা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিযে মাছগুলো নিয়ে যাচ্ছিলো ব্যবসায়ীরা। জব্দকৃর্ত মাছ পরে নিলাম করা হবে।

অভিযান চলাকালে চালক ও ট্রাক মালিকের মুচলেকা  নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মাছের সুরক্ষার জন্য এটি একটি নিয়মিত অভিযান। একই সাথে যারা শুল্ক ফাঁকি দিবে, তাদের সব মাছ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ  নজরদারি রাখা হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com