বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকার চৌরাস্তা মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, পাবনার সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে প্রাইভেট কার চালক লিটন মিয়া (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেনাবাদ কান্দীপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাকছুদুর রহমান কিরন (২০)। বৃহস্পতিবার বিকেলে র্যাব -১২’র প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬৮৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম, ১ হাজার ৫’শ টাকাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।