শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে নৌ দুর্ঘটনা ৫ জন নিহত ।।পৃথক দুর্ঘটনায় নিখোঁজ ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদরে একটি লঞ্চ দুর্ঘটনায় ৫ জন নিহত এবং কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  শুক্রবার  দুপুরের দিকে চট্টগ্রাম ইপিজেড থেকে আসা পর্যটকেরা পর্যটন এলাকা থেকে  ইঞ্জিন চালিত বোটে করে ঘুরতে বের হয়। এসময় রাঙ্গামাটি ডিসি বাংলোর নিকট আসলে হঠাৎ বোটটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে ৫ জন নিহত হয়।

এদের মধ্যে রিনা ও শিলা নামে দুইজন মহিলার নাম পাওয়া গেলেও অপর তিন জনের নাম এখনো জানা যায়নি। রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি পর্যটকবাহী বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজ রয়েছে। এরা হলো বিনয় (৫), দেবলীলা (১০), টুম্পা মজুদমদার (৩)।

আহত কয়েকজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে ৫জন নিহত হয়েছে। অন্যদিকে কাপ্তাই কর্ণফুলী নদীতে বোড ডুবে তিন জন নিখোঁজ রয়েছে। এদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com