বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদরে একটি লঞ্চ দুর্ঘটনায় ৫ জন নিহত এবং কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম ইপিজেড থেকে আসা পর্যটকেরা পর্যটন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে করে ঘুরতে বের হয়। এসময় রাঙ্গামাটি ডিসি বাংলোর নিকট আসলে হঠাৎ বোটটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে ৫ জন নিহত হয়।
এদের মধ্যে রিনা ও শিলা নামে দুইজন মহিলার নাম পাওয়া গেলেও অপর তিন জনের নাম এখনো জানা যায়নি। রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি পর্যটকবাহী বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজ রয়েছে। এরা হলো বিনয় (৫), দেবলীলা (১০), টুম্পা মজুদমদার (৩)।
আহত কয়েকজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোট ডুবে ৫জন নিহত হয়েছে। অন্যদিকে কাপ্তাই কর্ণফুলী নদীতে বোড ডুবে তিন জন নিখোঁজ রয়েছে। এদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।