শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে ইঞ্জিন বোট ডুবিতে এখনোও নিখোঁজ মা-ছেলে।। উদ্ধার তৎপরতা চলছে

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৫ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে চট্টগ্রাম থেকে আসা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকনের ৫৩ জনের একটি পর্যটকবাহী ইঞ্জিন বোট  স্রোতের  তোড়ে ডুবে গিয়ে ৩জন নিখোঁজের মধ্যে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দেবলীলা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হলেও আরা দুইজনের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা শেষ করা হলেও শনিবার সকাল থেকে আবারো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল। উদ্ধার হওয়া দেবলীনা দে (১০) চট্টগ্রামের হাজারীগলির রতন দে’র কন্যা।

এখনো নিখোঁজ রয়েছে, চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা শেষ করা হলেও আজ সকাল থেকে আবারো দুইজনের লাশ উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবিসহ স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছে।

উল্লেখ্য, চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট কুলে ভিড়লেও অপর ১টি বোট কুলে ভিরার আগেই নৌ ডুবির ঘটনা ঘটে। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩জন নিখোঁজ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com