শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

ছাড়পত্র দেওয়া হলো হজ ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশীদের

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:   ঢাকার আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা চীন থেকে নিয়ে আসা ৩১২ জন বাংলাদেশের নাগিরকদের দেহে ‘করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায়’ আজ শনিবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাতে হজ ক্যাম্প থেকে তারা নিজ নিজ বাড়িতে রওনা দেওয়া শুরু করেছে বলে জানা যায়।

আইইডিসিআর-এর পরিচালক প্রফেসর মীরজাদি সাব্রিনা ফ্লোরা শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান যদিও তাঁরা (৩১২ জন চীন ফেরত) ফ্রি কিন্তু তারপরেও অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা যাতে মাস্ক ও অন্যান্য স্যানিটারি নিয়ে যেতে পারে সেগুলো আমরা দিয়ে দেব। এখান থেকে চলে যাওয়ার পর তাদের পরবর্তী করণীয় কি সে সংক্রান্ত উপদেশ আমরা তাদের দিয়ে দেব।

ফেব্রুয়ারির ১ তারিখে করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে বাংলাদেশ সরকার ৩১২ জন বাংলাদেশিকে সরকারি খরচে ঢাকায় নিয়ে আসে। আনার পর তাদের হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের রক্তের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।              

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com