বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আজ শনিবার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা ৩ জন, মতিহার থানা ২ জন, কাটাখালি থানা ৪ জন, বেলপুকুর ৩ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার ১জন, দামকুড়া ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে, রাকিবুল ইসলাম (১৯), লাবিব (২০), শুভ (২২) ও সঞ্জু (২০) দের ২শ’ মিঃ লিঃ বাংলা মদ, রাসেল আলী (২২) কে ২শ’ গ্রাম গাঁজা, প্রশান্ত কুমার ঘোষ (৫০) কে ৭ গ্রাম হেরোইন, সজীব ও সুমন (২০) কে ২ গ্রাম হেরোইন, সিরাজুল শেখ (২৬), সিজু (১৭) দ্বয়কে ৫শ’ গ্রাম গাঁজা, ইউসুফ আলী সজিব (২২) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।