মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

চাকরি দেবার নামে প্রতারণা করায় ভুয়া মেজর গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় মেজর ও ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগে শাহিনুল ইসলাম মুরাদ (৪৮) নামে চাকরীচ্যুত এক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল রোববার সকালে শহরের ঠনঠনিয়া ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, শাহিনুল ইসলাম মুরাদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধাপ গ্রামের সাইদুর রহমানের ছেলে। সেনাবাহিনী  থেকে চাকরীচ্যুত হবার পর থেকে তিনি নিজেকে মেজর ও সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেন। মুরাদ মন্ত্রী ও এমপিদের ডিও লেটার জালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের বদলি, চাকরি দেয়াসহ বিভিন্ন তদবির করে দেবার নামে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামের আবদুল মান্নান সরকারের ছেলে নূরে আলম মিল্লাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পদে চাকরি পাইয়ে দেবার প্রস্তাব দেন। বিনিময়ে তার সাথে ১৫ লাখ টাকা চুক্তি করা হয়।

চুক্তি অনুসারে গত ১২ জানুয়ারি মিল্লাতের কাছে তিন লাখ ও পরে আরো এক লাখ টাকা নেন। এরপরও নিয়োগপত্র বা টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকেন। বাধ্য হয়ে চাকরি প্রার্থী মিল্লাত থানায় প্রতারক মুরাদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, রোববার সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রতারক মুরাদকে গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com