শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

রাঙ্গামাটি সরকারি কলেজে বসন্ত বরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ঋতুরাজ বসন্ত শুরু। আর প্রকৃতি সেঁজেছে অপরূপ সাঁজে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাদেশের মতো  বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে  ঐতিহ্যবাহী রাঙ্গামাটি সরকারি কলেজ। বাসন্তি সাঁজে সেঁজে বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ,গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্ত বরণ করেছে  কলেজটির শিক্ষার্থীরা।

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণ হতে বসন্ত উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন বর্ণিল সাঁজে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে সমবেত হয়। এসময় বসন্ত উৎসবের শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ও নানান সাঁজে সেজে কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে কলেজ প্রাঙ্গণের বটমূলে বসন্ত উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মঈন উদ্দীন।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক বাংলা বিভাগের প্রধান মোঃ মহিউদ্দিন,  কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়াসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ।

কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা  পিঠা আর পুলির মেলার আয়োজন করে। শিক্ষার্থীরা মুখরোচক পিঠা ও পুলি পেয়ে খুশি। পরে কলেজ প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। আর বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে নেচে গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন

শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগতরা বসন্তের রঙে মনটাকে রাঙিয়ে আগামী দিনে পথ চলতে চায়। তারা বাসন্তি রঙে জীবনটাকে রঙ্গিন করতে চায়।

রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঈন উদ্দীন জানান, শিক্ষার্থীরা পড়াশোনা করতে করতে এক ঘেয়ে হয়ে যায়। তাদের বিনোদনের জন্য বসন্ত উৎসব আয়োজন একটি ঐতিহ্য। মূলত এই আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের মনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়। তারা আগামী দিনে পড়াশোনায় আরও মনযোগী হওয়ার পাশাপাশি সু-মানুষ হিসেবে গড়ে উঠেতে পারে সেজন্যই এই আয়োজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com