বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

আ’লীগের সঙ্গে বনভোজন করায় বিএনপির নেতাকে শোকজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বনভোজনে অংশ নেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির এই নেতাকে কারণ দর্শাতে বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারীদের গুলিতে গুলিবিদ্ধ হন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও মহিলা দলের নেত্রী মেরী বেগম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে সাইদুর রহমান বাচ্চু ক্ষমতাসীন দলের ওইসব দুষ্কৃতিকারীদের সঙ্গে সম্প্রতি বনভোজনে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করেছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী । অতএব, সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তার এলাকা ‘দরগা রোড ওয়েলফেয়ার সোসাইটির’ আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি একটি বনভোজনে অংশ নিয়েছিলেন। সেখানে দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে ফোন করা হয়েছিল। কিন্তু কারণ দর্শানোর নোটিশ এখনো তিনি হাতে পাননি বলে  জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com