বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে শুরু হয়েছে অমর একুশে বই মেলা

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ বুধবার  শুরু হয়েছে অমর একুশে বই মেলা।

উদ্বোধনের পর বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়। আগত দর্শনার্থীরা নতুন বইয়ের খোঁজ নিয়েছেন।  এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন আর চোখ বুলাচ্ছেন মজার সব বইয়ের পাতায়। কিনছে নিজেদের পছন্দনীয় বিভিন্ন শিশুতোষ বই।

মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ভাষা আন্দোলনের বইসহ শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরণের বই মেলায় স্থান পেয়েছে। বই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

 সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে  বই মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন আকনদ। উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, কৃষি কর্মকর্তা প্রবন কুমার চাকমা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com