শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

গুর্খা সম্প্রদায়ের ভাষা শহীদদের স্মরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদায় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।

এরই ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খা সম্প্রদায়।

এসময়  ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। গুর্খা সম্প্রদায় থেকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী মনোজ বাহাদুর, রাজনৈতিক ব্যক্তিত্ব শীলা রায়, লক্সমী মানজি, সাংবাদিক মিল্টন বাহাদুর, লিটন শীল গুর্খা, বিশিষ্ট সুরকার ও গীতিকার হিমাদ্রি বাহাদুর গুর্খা, সম্পু বাহাদুর, তিন্নি মানজি প্রমুখ।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সকল ভাষা শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, ভাষা ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার সৎগতি এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com