শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে ভাষা শহীদদের স্মরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।

শুক্রবার একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এর পর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, কোতয়ালী থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোর অবধি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে রূহের মাগফেরাত কামনা করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

একুশের প্রথম প্রহরে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’বাজানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com