:
বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে আজ রবিবার ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ ও কর্মচারী ইউনিয়নর ২০৭জন অস্থায়ী কর্মচারী।
আন্দোলনে কর্মচারীরা বলেন, রাজশাহী ওয়াসার বৈষম্যমূলক প্রবিধানমালা সংশোধন করে সকলের সমঅধিকার দিতে হবে, মাষ্টার রোল ( অস্থায়ী ) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে, যে সকল কর্মচারীদের আত্মীকরণ হয়নি তাদের আত্মীকরণের ব্যবস্থা গ্রহণ ও অবসরপ্রাপ্ত ও মৃত: কর্মচারীদের আনুতোষিক সিটি কর্পোরেশনের ন্যায় দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জাহির হোসেন লালা, কর্মচারী ইউণিয়নের সভাপতি আবুল কালাম আজাদ হেলাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ওয়াসার সকল কর্মচারীবৃন্দ।