রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন আমাদের যুদ্ধ হচ্ছে বর্তমানের অন্ধকার, অজ্ঞানতা থেকে বের হয়ে আসার জন্য।

আমাদের যুদ্ধ করতে হবে যাতে অন্ধকারকে পিছনে ফেলে আলোকে ছড়িয়ে দিতে পারি চারিপাশে। আজ যে তোমরা (শিক্ষার্থী) উপবৃত্তি

পাচ্ছো এইযে সহযোগিতা পাচ্ছো এই সহযোগিতার সঠিক ব্যবহার করতে হবে তোমাদের । আর তোমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারো তাহলে আগামী ৩০ বছর পর এই পার্বত্য চট্টগ্রাম আলোকিত হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার  রাঙ্গামাটি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের  সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্দ্যোগে  শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এই কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তিতে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ে ৭২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান কালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে আগে কোন উচ্চ শিক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে আমরা উচ্চ শিক্ষা গ্রহণের যথেষ্ট সুযোগ-সুবিধা পাচ্ছি।  এই বৃত্তি প্রদান শুরু হয়েছিল ৮১ হাজার টাকায়

এবং বিভিন্ন অর্থবছরে এই পরিমান পর্যায়ক্রমে বেড়ে তা বর্তমানে ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি টাকা করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য পরিকল্পনা প্রকাশ কান্তি চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক নিরূপা দেওয়ান, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও কর্মকর্তা ও সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com