রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

ভারতের নিরীহ মুসলিমের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ভারতের হিন্দু উগ্রবাদী কর্তৃক নিরীহ মুসলিম ও মসজিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙ্গামাটির পুরাতন বাস স্ট্যান্ড, মাতৃমঙ্গল এলাকা ও পুরাতন হাসপাতাল এলাকার মুসল্লিগণ।

শুক্রবার  জুমার নামাযের পর দোয়েল চত্ত্বরে সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পুরাতন বাস স্ট্যান্ড মসজিদের খতিব মোঃ জসিম উদ্দীন, ইউনুস চৌধুরী, মোঃ তারেক, মোঃ সোহেল, মোঃ সোহাগসহ শতাধিক  ধর্মপ্রাণ মুসল্লিগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। মসজিদে অগ্নিসংযোগের মধ্যদিয়ে ‘ভারত সরকার উগ্রবাদকে উস্কে’ দিচ্ছে। তা  কখনো  কাম্য নয়। ভারত সরকারকে দ্রুত এইসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, ভারতে মুসলমানদের  আল্লাহর ঘরে ইবাদত করবে সেখানে বাধা দেওয়া হচ্ছে। সেখানে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাদের মুসলমান বিরোধী এই কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com