বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটের উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট হচ্ছে।

সকালে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ  বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি নূরুল আলম টুটুল, আলহাজ্ব শেখ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক রতন, জামিলুর রহমান জামিল, গোলাম রব্বানী, সহিদুল ইসলাম স্বপন, দিলুরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, সাবেক সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য বিলকিস বেগম, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ ২ উইকেটে কালেক্টরেট পাবলিক স্কুলকে পরাজিত করে। টসে জিতে কালেক্টরেট পাবলিক স্কুল প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে ১০ উইকেটে ৯১ রান করে। দলের পক্ষে নূরনবী ১৯, সায়েব ১৪, রনি ১৩ রান করেন। বিপক্ষ দলের ইমতিয়াজ ৩টি, রবি ৩টি, সাম্য ও আলভি ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ ৩৩.৪ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে। দলের পক্ষে মেহেদী ৪৪, সৌম্য ১০ রান করেন। প্রতিপক্ষের বোলার হাসিব ৩টি, রাজু ২টি উইকেট লাভ করেন। ম্যাচ পরিচালনা করেন, আরমান ও বিপুল।

সোমবারের খেলায় ফয়েজুল উচ্চ বিদ্যালয় ও আমর্ড পুলিশ ব্যাটলিয়ন স্কুল এন্ড কলেজ অংশ নিবে। এ টুর্নামেন্টে ৮ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com