শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে জাতীয় বীমা দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় প্রথমবার রাঙ্গামাটিতেও পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এই উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রবিবার জাতীয় বীমা দিবস উপলক্ষে আলেচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন অনুরোধ জানান যাতে বীমা করে কোন গ্রাহক যাতে কষ্ট ভোগ করতে না হয়। সেভাবে তার জন্য বীমা কোম্পানিগুলোকে বীমা কার্যক্রম পরিচালনা করতে।

সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’-এই প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব শিল্পী রানী রায়সহ হাটাজারী বেসরকারী বীমা সংস্থার সহকারী কর্মকর্তা মোঃ মামুনু সহ জেলার সকল সরকারী বেসরকারী বীমা কর্মকর্তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসন একে এম মামুনুর রশিদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com