বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ পালন করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
রবিবার দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা ডিসি
অফিস থেকে র্যালী শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে। র্যালীর উদ্বোধন করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী’সহ রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ।
পুলিশ সুপারের কার্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলায় অবস্থানরত কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের
পরিবারবর্গের সাথে মতবিনিময় করে। এসময় পুলিশ পরিবারবর্গের খোঁজখবর নেন এবং মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের প্রতি গভীর শোক ও তাদের আত্মার শান্তি কামনা করেন। পরে রাঙ্গামাটি
জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারবর্গকে স্বীকৃতি স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার আলমগীর কবীর।