রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাঙ্গামাটিতে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সকলকে ভোটার হওয়ার আহবান জানিয়ে রাঙ্গামাটিতে আজ মার্চ ২ জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত।

এই উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন বলেন ভোটার হওয়া একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। ভোটার হলেই যে জাতীয় পরিচয় পত্র পাবে তা নিজের প্রতিটি কাজে লাগে।তিনি সকলকে ভোটার হওয়ার আহবান জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, রাঙ্গামাটি সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমাসহ

রাঙ্গামাটি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন  কর্মকর্তারা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও অন্যান্য নেতৃবৃন্দরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com