শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৯৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গিলন্ড মুন্ন সিটিতে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ চেয়ারম্যান এবং শিক্ষা প্রতিষ্ঠানটির চেয়ারপারসন আফরোজা খান রিতা। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দা নাসরিন আক্তার, উপাধ্যক্ষ আমিনুর রহমান, ক্রীড়া শিক্ষক হায়াত আলী, অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

৪০টি ইভেন্টের এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানের ৬টি গ্রুপ। স্যাটার্ণ গ্রুপ চ্যাম্পিয়ন এবং আর্থ গ্রুপ রানাসআপ হওয়ার গৌরব অর্জন করে।

শিক্ষার্থীদের পাশাপাশি পুরুষ শিক্ষক, নারী শিক্ষক, পুরুষ অভিভাবক, নারী অভিভাবক এবং প্রতিষ্ঠানের কর্মচারীও আলাদা আলাদাভাবে এই প্রতিযোগিতায় অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়িয়ে দেয় নতুন মাত্রা। আমন্ত্রিত অতিথি ও অভিভাবকসহ সবাই এই আকর্ষণীয় অনুষ্ঠান উপেভোগ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com