রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

পুলিশ হবে জনতার রাঙ্গামাটিতে পুলিশের আইজিপি

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: এই বছরটি আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। কারণ আগামী ১৭ মার্চ থেকে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালন করবো, বলেন  বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন আমরা এই জন্মশতবার্ষিকীতে যে অঙ্গীকার করেছি পুলিশ হবে জনতার, আমরা জনগনের পুলিশ হতে চাই, আপনাদের পুলিশ হতে চাই, আমরা চাই আমাদের প্রত্যেক পুলিশ সদস্য হবে সেবার জন্য উন্মোচিত যাতে যে কোন সেবা গ্রহনকারী পুলিশের কাছে এসে সেবা গ্রহন করে হাসি মুখে ফিরে যায়।

বুধবার  বিকেলে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে রাঙ্গামাটি জেলা নিউ পুলিশ লাইন্স (সুখী নীলগঞ্জ) মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজিপি এই বক্তব্য দেন।

ডঃ জাবেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।  মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সেই নীতি গ্রহন করেছে। তাই আমরা সারা দেশে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মুলে কাজ করে যাচ্ছি এবং আমাদের বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই দেশ থেকে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদকে বিতারিত করে ছাড়বো।

এসময় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুনাক এর সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি খন্দকার গোলাম ফারুক,  রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির , জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত ক্রীড়া অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন,  পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডঃ জাবেদ পাটোয়ারী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com