বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৭১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলা ও একটি পৌরসভা দল মিলে মোট আটটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় হরিরামপুর উপজেলা দলকে ৫৮-২৭ পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘিওর উপজেলা দল।

উদ্বোধনী অনুষ্ঠানে  জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বক্তব্য রাখেন।  

অন্যান্যের মধ্যে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. আফসারুল আমিন আকন্দ, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: রমজান আলী,  জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com