বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর পবায় জাতীয় পাট দিবসে র‍্যালি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর পবায় জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ’প্রত্যাশাকে সামনে রেখে শুক্রবার সকালে নওহাটায় নওহাটা জুট মিলস লিমিটেডের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে আরো রয়েছে শ্রমিকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নওহাটা জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের নেতৃত্বে ও সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।

জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও সিনিয়র সচিব রইছ উল আলম মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান খান, মহাব্যবস্থাপক (প্রশাসন) তৌহিদা খাতুন, মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন, মহাব্যবস্থাপক (নি.হিয়া) মাজদার রহমান, বিভাগীয় জিএম আজিজুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন পবা থানা ওসি তদন্ত   ও মিলের কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com