বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‍্যালি

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টা জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে একটি পাট র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে  জাতীয় পাট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  বৃষ কেতু চাকমা পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করে পরিবেশ বান্ধব পাট ও পাট পণ্য ব্যবহারে জনগনকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে পাট। স্বাধীনতার অব্যবহিত পরে পাট ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত।

তিনি বলেন, পাট ও পাটপণ্য  শুধু পরিবেশবান্ধব এবং সহজে পচনশীলই নয় এটা পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা প্রমূখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পাট সহকারী সমন্বয়ক (জেডিএ) বাবুল চন্দ্র দাশ।

আলোচনা সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পাট খাতকে লাভজনক করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে পাট পণ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে সিনথেটিক পণ্যের ব্যবহার কমিয়ে দিয়ে প্রাকৃতিক তন্তুজাত পণ্যের ব্যবহারে গুরুত্ব প্রদানের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাই পাট যেমন অর্থ উপার্জনকারী ফসল তেমনি পরিবশে বান্ধবে অবদান রাখতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com