বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলা ও একটি পৌরসভা দল মিলে মোট আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় হরিরামপুর উপজেলা দলকে ৫৮-২৭ পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘিওর উপজেলা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন ডা. আফসারুল আমিন আকন্দ, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।