বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিংগাইরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী খুন

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে স্বামীর লাঠির আঘাতে বৃষ্টি (২১) নামের এক গৃহবধূ খুন হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাদশা দেওয়ানের মেয়ে। থানা পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শুভ্রত (২৮) নামের এক যুবককে আটক করেছে।

নিহত গৃহবধূর মামা আবু তাহের জানান, তার ভাগ্নী বৃষ্টি ৩ বছর আগে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের আজমত আলীর পুত্র তারেককে (২৪) ভালবেসে বিয়ে করে। প্রায় ৫/৬ মাস যাবত তারা জায়গীর গ্রামে হাফিজুলের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে ঝগড়ার এক পর্যায়ে তারেক বৃষ্টিকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ঘাতক স্বামী পালিয়ে যায়।

বাড়ির মালিক হাফিজুলের মা খাদিজা বলেন, আমাদের বাড়িতে বাসা ভাড়া নিলেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে বৃষ্টি বেশির ভাগ সময় তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কাঞ্চনগর গ্রামে গিয়ে থাকতো।

এদিকে, নিহত বৃষ্টির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তার বাবা বাদশা দেওয়ানের প্রতিবেশী সিদ্দিকের বাড়ির রাখাল শুভ্রত নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত শুভ্রত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গামের নিতাই মন্ডলের পুত্র।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সাত্তার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত বৃষ্টির মা রহিমা খাতুন বাদি হয়ে তারেককে আসামি করে মামলা করেছেন।আসামি তারেককে আটকের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য শুভ্রত নামে এক যুবককে আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com