শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি-রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে ও জাতীয় মহিলা সংস্থার ও বেসরকারি সহযোগী উন্নয়ন সংগঠন সমূহের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ, কে, এম মামুনুর রশিদ।

এ সময় জলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, বিআরডিব ডিডি সুপ্রভা চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ, কে, এম মামুনুর রশিদ বলেন, নারীর অধিকার নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব। নারীদের পিছিয়ে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য সৃষ্টি না করে নারী-পুরুষ সকলে মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে যাবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসে আজ সারা দেশে নারী জাগরণ সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com