শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি সদর উপজেলার বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি সদর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি  মোঃ শাহ আলম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি  মোঃ নাসির উদ্দিন, সদর থানা বিএনপি সভাপতি  মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি সদর উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন, রাঙ্গামাটি জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি’র সম্মেলন। খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের সম্মেলনের একমাত্র লক্ষ্য। কারাবন্দি  খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এর আগে সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন যথাক্রমে জেলা বিএনপি সভাপতি  ও  সিনিয়র সহ সভাপতি ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com