শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান: বৃষ কেতু চাকমা

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্থান্তরিত মৎস্য বিভাগের কর্মকর্তাদের জেলা পরিষদ আইন, সমন্বয় শক্তিশালীকরণ, ই-নথি ব্যবস্থাপনা, মৎস্য প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে ৪দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার  দুপুরে জেলা মৎস্য কার্যালয়ের প্রশিক্ষণ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, শ্রীবাস চন্দ্র চন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কাজী শফিকুল ইসলাম, ইউএনডিপি’র এফএফএস এক্সপার্ট একেএম আজাদ।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ১৯৯৭সালে পার্বত্য চুক্তির পর তিন পার্বত্য জেলা পরিষদ গঠিত হয় এবং চুক্তি অনুসারে পরিষদে বিভিন্ন সরকারি বিভাগ হস্থান্তরিত হয়। সে অনুসারে চুক্তি পরবর্তী হতে সমন্বয়ের মাধ্যমে হস্থান্তরিত বিভাগের সমস্যগুলো নিরসনের মাধ্যমে পার্বত্য জেলার মানুষের কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হস্থান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারী অনেকে এখনো পরিষদের আইন সম্পর্কে অবগত নয়। এ প্রশিক্ষনের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারী পরিষদ আইন সম্পর্কে জ্ঞান অর্জন করবে বলে আমার

বিশ্বাস। প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে পরিষদের সাথে সমন্বয় রেখে পার্বত্য জেলাকে সার্বিক দিক দিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান চেয়ারম্যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com