মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

নওগাঁর মান্দায় তিনটি গরুসহ আটক ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় চোরাই গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছে আন্ত:জেলা চোরচক্রের তিন সদস্য। এসময় তাদের নিকট  থেকে তিনটি চোরাই গরুসহ একটি ভটভটি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার  ভোর ৬টার দিকে উপজেলার সতিহাটের অদুরে পঞ্চমীতলা বিটে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলো নওগাঁর পোরশা উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত সাইফুদ্দিন সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মাগুরশহর গ্রামের শীষ মোহাম্মদের ছেলে সেন্টু (৩২) ও আব্দুস সাত্তারের ছেলে মানিক (৪০)। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে একটি ভটভটিতে করে তিনটি গরু নিয়ে পঞ্চমীতলা বিটে আসে তিন ব্যক্তি। গরুগুলো তারা ওই বিটে বিক্রির জন্য দরদাম করছিলেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় গ্রামপুলিশকে সংবাদ দেয়া হয়। পরে মান্দা থানা পুলিশকে অবহিত করা হলে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নওগাঁর পোরশা উপজেলার বেলঘরিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে তারা তিনটি গরু চুরি করেন। এরপর একটি ভটভটিতে তুলে গরুগুলো বিক্রির জন্য মান্দার পঞ্চমীতলা বিটে নিয়ে আসা হয়। 

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চোরাই গরুসহ তিন চোরকে আটক করা হয়েছে।

ইতোমধ্যে গরুর মালিককে সংবাদ দেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com