শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষায় মানিকছড়ি মিশন স্কুল থেকে ৭জন বৃত্তি লাভ

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০১৯ সাল বৃত্তি পরীক্ষার রাঙ্গামাটির মানিকছড়ি মিশন স্কুল থেকে অংশগ্রহণকারী ৭জন পরীক্ষার্থীর মধ্যে ২জন টেলেন্ট পুল, ২জন জেনারেল গ্রেড, ২জন স্পেশাল গ্রেডে বৃত্তি পেয়েছে।

এদের মধ্যে বৃত্তি পরীক্ষায় কেজিতে ৩০০ নাম্বারে পরীক্ষা দিয়ে ২৯৮ নাম্বার পেয়ে ভান রাম পার বম টেলেন্ট পুলে উত্তীর্ণ হয়। আর প্রথম শ্রেণীতে বেতসিবী রেমরুয়াত পার বম ৩০০ নাম্বারে পরীক্ষায় দিয়ে ২৯৪ পেয়ে টেলেন্ট পুলে উত্তীর্ণ হয়।

অন্যদিকে, জেনারেল গ্রেডে ৩০০ নাম্বারে পরীক্ষা দিয়ে ২৯৩ পেয়ে উর্ত্তীণ হয় গলডেন বম, অন্যদিকে জেনারেল গ্রেডে ৩০০ নাম্বারে পরীক্ষা দিয়ে ২৯৩ পেয়ে উত্তীর্ণ হয় দেতনারি বম। আর স্পেশাল গ্রেডে ৩০০ নাম্বারে পরীক্ষা দিয়ে ২৯৫ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় হেনরি বম ও স্পেশাল গ্রেডে ৩০০ নাম্বারে পরীক্ষা দিয়ে ২৮৭ উত্তীর্ণ হয় খ্রিষ্টীনা চাকমা। জানা গেছে, রাঙ্গামাটির মানিকছড়ি মিশন স্কুলটি ২০১৯ইং জানুয়ারি মাস থেকে চালু করা হয়। এই স্কুলটি চালু হওয়ার পর এরাই প্রথম বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে।

রাঙ্গামাটির মানিকছড়ি মিশন স্কুলটি ৩০জন ছাত্র-ছাত্রী ও ৫জন শিক্ষক দিয়ে যাত্রা শুরু করে। আর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০১৯ সাল বৃত্তি পরীক্ষায় সাফল্যের সাথে এইসব ছাত্র-ছাত্রীরা উত্তীর্ণ হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com