রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাঙ্গামাটিতে মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত কর্মসূচি পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষে শহরে ‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের

উন্নতি ”এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার   জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় অভিযানে অংশ নেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক  বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা আমাদের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন যেমন রাখবো তেমনি অন্য জনকেও তাদের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবো।

তা হলে আমাদের প্রত্যেকটি এলাকা পরিস্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমরা রোগ-বালাই থেকে দুরে থেকে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবো।

কর্মসূচি উদ্বোধনের পর জেলা প্রশাসক  রশিদসহ উপস্থিত সকলেই সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর তৈরির লক্ষে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com