শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ২দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরু হয়েছে রাঙ্গামাটি শহরে।

শুক্রবার  সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটির প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর।

শুক্রবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত নৃত্য, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। শনিবার সকালে গান ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মুছা মাতব্বর বলেন বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু দেশের কল্যাণের জন্য স্বপ্ন দেখতেন, সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই অনুষ্ঠানে  সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় ও মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও রাঙ্গামাটি আর্ট একাডেমির

পরিচালক রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা মঞ্চের রাঙ্গামাটি জেলা সাধারন সম্পাদক শারমিন সোমাসহ বিভিন্ন সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ মুছা মাতব্বর আরো বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বলেন, অতীতে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসকে বিএনপি-জামাত জোট বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের বিরোধী জোট এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com