বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৫০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  : রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেয়া হয়েছে। কেন্দ্রের বেধে দেয়া সময়ের তিনদিন আগে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দেন জেলার সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্রের কাছে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়েছে। তবে কারা এই কমিটিতে স্থান পেয়েছেন, সেটি অনুমোদিত হওয়ার পরই জানা যাবে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে গত বছরের ৮ ডিসেম্বর। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার সদস্যের কমিটি করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতি হন সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক করা হয় সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারাকে। এ ছাড়া বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু তিন মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি জমা না দেওয়ায় ক্ষুব্ধ হন কেন্দ্রীয় নেতারা। গত ১ মার্চ রাজশাহী নগর আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সমালোচনার মুখে পড়েন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আলটিমেটাম দেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। কমিটি করতে না পারলে এ কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদা আলাদাভাবে কমিটির তালিকা জমা দিতে এসেছিলেন। তাদের এক হয়ে তালিকা দিতে বলা হয়েছে। এরপর বৃহস্পতিবার তারা দলের সাধারণ সম্পাদকের কাছে তালিকা দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com